রবিবার, ২৪ মে ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন Logo অতিরিক্ত খাজনা আদায়: কুড়িগ্রামে পশুর হাটের ইজারাদারকে ১০ হাজার টাকা জরিমানা Logo সরিষাবাড়ীতে শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান ক্রেস্ট ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত Logo কাপাসিয়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo গাজীপুরের রাজবাড়িতে রামিসা হত্যার দ্রুত বিচার দাবিতে মহিলা জামায়াতের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান Logo দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ৩ তরুণের মর্মান্তিক মৃত্যু কারো মাথায় ছিল না হেলমেট Logo সিলেটের বিয়ানীবাজার চারাবই থেকে গরু কিনতে গিয়ে ২ লক্ষ টাকা ছিনতাই শিকার Logo রামিসা হত্যার বিচার দাবিতে গাজীপুরে এসএসসি ’৯৮ ব্যাচের মানববন্ধন Logo কেশবপুরে বিশেষ অভিযানে গাঁজাসহ আটক ১, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকার ঘোষণা পুলিশের Logo কাপাসিয়ায় এক কৃষকের অকৃত্রিম ভালোবাসায় সিক্ত হলেন এমপি সালাউদ্দিন আইউবী
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কেশবপুরে বিশেষ অভিযানে গাঁজাসহ আটক ১, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকার ঘোষণা পুলিশের

Reporter Name / ২০ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬, ৮:৫৮ অপরাহ্ন

কেশবপুর প্রতিনিধি:

যশোরের কেশবপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। উপজেলার চিংড়া পুলিশ ক্যাম্প পরিচালিত এ অভিযানে বারুইহাটি গ্রামের এক যুবককে গাঁজা সেবনের সময় আটক করা হয় বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চিংড়া পুলিশ ক্যাম্পের সদস্যরা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে উপজেলার বারুইহাটি গ্রামের মোঃ আবু সাইদ সরদারের ছেলে মোঃ শফিকুল ইসলাম (২২)-কে সন্দেহজনক অবস্থায় দেখতে পেয়ে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় মাদক সংক্রান্ত বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে পুলিশ দীর্ঘদিন ধরে নজরদারি বৃদ্ধি করেছে। বিশেষ করে তরুণদের মধ্যে মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
এ বিষয়ে চিংড়া বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শামীম হোসেন বলেন, “মাদক সমাজের জন্য একটি বড় অভিশাপ। মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর। মাদক নির্মূলে আমাদের অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”
তিনি আরও জানান, মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সমাজকে মাদকমুক্ত রাখতে সাধারণ মানুষের সহযোগিতাও প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST