মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, আহত ১ Logo ঢাকাস্থ ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ Logo সাভারে বিএনপির বিক্ষোভ মিছিল, ‘নৈরাজ্য ও সন্ত্রাসের’ প্রতিবাদে সরব নেতাকর্মীরা Logo কাপাসিয়ায় ব্রিগে: হান্নান শাহ্’র দশম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত Logo কাপাসিয়া ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় জাল টাকা বিকাশ করতে গিয়ে এক যুবক আটক Logo টঙ্গীতে যুবদল নেতা আব্দুল খালেকের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo কাপাসিয়ায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে ইসলামী ছাত্রী সংস্থার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০০ শতাধিক ছাত্রী Logo কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ৩ তরুণের মর্মান্তিক মৃত্যু কারো মাথায় ছিল না হেলমেট

Reporter Name / ১০৭ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬, ১:৩১ অপরাহ্ন

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ 

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজার এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ শনিবার (২৩ মে) সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে রানীগঞ্জ বাজার বড় মসজিদের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—ঘোড়াঘাট থানার নুরপুর গ্রামের মোঃ মোশারফ হোসেনের ছেলে আলামিন (১৫), মগলিশপুর গ্রামের সলিমুদ্দিনের ছেলে সৈকত (১৬) এবং আফসারাবাদ কলোনির সমেশ উদ্দিনের ছেলে কাইয়ুম (২০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে তিন আরোহী নিয়ে একটি মোটরসাইকেল লোকাল রোড (আঞ্চলিক সড়ক) থেকে রানীগঞ্জ বাজার বড় মসজিদের সামনে মূল পাকা রাস্তায় উঠছিল। এ সময় দিনাজপুরগামী ‘ঢাকা মেট্রো ট-২৪-২৫৫৯’ নম্বরের একটি মালবাহী ট্রাকের সাথে মোটরসাইকেলটির প্রচণ্ড ধাক্কা লাগে। এতে আরোহীরা ছিটকে রাস্তার ওপর পড়ে যান। মোটরসাইকেলে থাকা তিন আরোহীর মধ্যে একজন ঘটনাস্থলেই প্রাণ হারান। বাকি দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত ঘোড়াঘাট (ওসমানপুর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেও মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, নিহত তিন মোটরসাইকেল আরোহীর কারো মাথাতেই হেলমেট ছিল না। মাথায় হেলমেট না থাকায় আঘাতের তীব্রতা বৃদ্ধি পায় এবং কাউকেই বাঁচানো সম্ভব হয়নি বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাক ও ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে উক্ত মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। ঘোড়াঘাট থানা পুলিশ জানায়, খবর পেয়েই পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় একটি মামলা দায়েরসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST