শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo ঢাকায় বেলিয়া এলিভেটর অ্যান্ড এসকেলেটর মেলায় চ্যালেঞ্জারের অংশগ্রহণ Logo কাপাসিয়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

লক্ষ্মীপুরে গুড নেইবারস বাংলাদেশের খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান

Reporter Name / ২৬৩ Time View
Update : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪, ৬:২০ অপরাহ্ন

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের কমলনগরে গুডনেইবারস বাংলাদেশ বন্যা কবলিত এলাকা রামগতি-কমলনগরে খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান করে। রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এম মাঈন উদ্দিন মাইনুল গুড নেইবারস বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর।

জাপান প্লাটফর্ম এর অর্থায়নে রামগতি-কমলনগরে দশ হাজার বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে খাদ্য সহায়তা ও চার হাজার আটশ মানুষকে চিকিৎসা সহায়তা ও ওষুধ বিতরন করেন। ৯ নভেম্বর সকাল ১১টায় রামগতি উপজেলা আজাদ নগরে উত্তর চর আবদুল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয়ন কেন্দ্রে এক হাজার পঞ্চাশ জনের মাঝে খাদ্য সহায়তা ও চারশ জনকে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠানে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রজেক্ট কোর্ডিনেটর গুড নেইবারস জাপান মিস ইউকি ইউশমোরা, ডা: মো: মাসুদ জাহান মাহমুদ আবাসিক মেডিকেল অফিসার স্বাস্থ্য কমপ্লেক্সে রামগতি, মাওলানা আবুল খায়ের সুপার পাটোয়ারীর হাট মহিলা দাখিল মাদ্রাসা । মো: আফসার উদ্দিন অর্থ ব্যবস্থাপক গুড নেইবারস বাংলাদেশ, মো: সাইফুল ইসলাম প্রশাসনিক কর্মকর্তা, মো: পারভেজ আহমেদ স্বাস্থ্য কর্মকর্তা, রিফাত আল মাহমুদ প্রোগ্রাম অফিসার সহ গুড নেইবারস বাংলাদেশ এর আরো অন্যান্য উপস্থিত ছিলেন।
রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন বলেন, গত ২২ আগষ্ট থেকে টানা বৃষ্টিতে বন্যা সৃষ্টির পর থেকে বিভিন্ন সামাজিক সংগঠন, এনজিও সর্বক্ষণ ক্ষতিগ্রস্তদের সহায়তা করেছে। সর্বশেষ গুড নেইবারস বাংলাদেশ রামগতিতে ছয় হাজার মানুষকে খাদ্য সহায়তা ও প্রায় আড়াই হাজার মানুষকে চিকিৎসা সহায়তা প্রদান করায় রামগতি বাসির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গুড নেইবারস বাংলাদেশের এসব সামাজিক কাজে অবশ্যই প্রশংসার দাবিদার।
প্রসঙ্গত গত ২৬ অক্টোবর থেকে গুড নেইবারস বাংলাদেশ রামগতি – কমলনগরে মোট দশ হাজার মানুষকে খাদ্য সহায়তা ও চার হাজার আটশ মানুষকে চিকিৎসা সহায়তায় মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন, ডা. সবুজ, ডা. মেহরাজুল, ডা. শুভ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST