ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি ল এলামনাই এসোসিয়েশন'র (ইলা) ২০২৩-২৪ সেশনের নির্নাচন সম্পন্ন হয়েছে। এতে অ্যাডভোকেট মো. আশরাফ সিদ্দিকী সভাপতি ও অ্যাডভোকেট মো. লোকমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে বিজয়ী আশরাফ সিদ্দিকী পেয়েছেন ৩৭০ ভোট। আর তার প্রতিদ্বন্দ্বী সাজিদুল ইসলাম পেয়েছেন ৩২৮ ভোট। সাধারণ সম্পাদক পদে বিজয়ী মো. লোকমান পেয়েছেন ৫১১ ভোট আর তার প্রতিদ্বন্দ্বী পেয়েছেন মাহমুদুল ইসলাম সুমন পেয়েছেন ১৮৩ ভোট।
গত ২৭ জানুয়ারি নগরীর কাজির দেউড়িস্থ টাইমস স্কয়ারে অনুষ্ঠিত হয় ইলার নির্বাচন। সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে ১৩২২ জন ভোটারের মধ্যে প্রায় ৭০০ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
এবারের নির্বাচনে ৮ জন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন৷ এরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মো. ইলিয়াছ লিটন, সহ-সভাপতি মিরাজ উদ্দিন সিদ্দিকী, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ মোস্তফা রহমান, অর্থ সম্পাদক আব্দুর রহমান মিসবাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওমর হাসান রাহাত, সহ-সাংস্কৃতিক সম্পাদক শেখ মো. ফয়সাল উদ্দিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জোবাইরুল আলম, মহিলা বিষয়ক সম্পাদীকা শাহীদা নূর।
অন্যদিকে প্রতিদ্বন্দ্বীতার মাধ্যমে ৩৮৯ ভোট পেয়ে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত এইচ এস সোহরাওয়ার্দী। তার প্রতিদ্বন্দ্বী আবু ওবায়দা মো. সাঈদ পেয়েছেন ৩০৮ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে ৪৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. কামরুল হাসান ভূঁইয়া সৌরভ। তার প্রতিদ্বন্দ্বী পেয়েছেন আরাফাতুল ইসলাম চৌধুরী ২৩৪ ভোট। সহ-অর্থ সম্পাদক পদে ৫৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. সোহাইবুল ইসলাম। তার প্রতিদ্বন্দ্বী মো. শাহাদাত হোসাইন পেয়েছেন ১৬৪ ভোট। ৩৮৬ ভোট পেয়ে নুরুল আনোয়ার অনুজ সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিলকিস আরা মিতু পেয়েছেন ২৫৮ ভোট।
এছাড়া সদস্য নির্বাচিত হয়েছেন তৌহিদুল ইসলাম, আব্দুল হান্নান মুনির, তারেক আজিজ, মো. ইরফানুল হক, রুবেল পারভেজ, মো. আব্দুল খালেক, মো. মুছা কলিমুল্লাহ, মো. আইয়ুব আলী, আমিন রসুল রাসেল।
এ বিষয়ে ইলার প্রধান নির্বাচন কমিশনার সুলতান মুহাম্মদ অহিদ বলেন, একটি সুষ্ঠু, অবাধ ও সুন্দর নির্বাচন হয়েছে। যা এমন সংগঠনে বিরল। আইনজীবীরা তাদের এই সংগঠনে যাকে ইচ্ছে তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন।
এদিকে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রামের জেলা সিনিয়র জেলা জজ ডক্টর আজিজ আহমেদ ভূঁইয়া, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, মহানগর পিপি এডডভোকেট আব্দুর রশিদ, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এ এস এম বজলুর রশীদ মিন্টু।
এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা এডভোকেট হোসাইন আল আসকারী, সাবেক আহ্বায়ক এডভোকেট রাহিম উদ্দিন চৌধুরী, সাবেক সভাপতি এডভোকেট শাহরিয়ার হোসেন চৌধুরী, সাবেক সভাপতি এডভোকেট শেখ মোঃ শওকত সাবেক, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট ইমতিয়াজ আহমেদ জিয়া, জুয়েল দাস, বর্তমান সভাপতি এডভোকেট মাহবুবুল হাসান আনু, সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ রবিউল হোসেন নয়ন, সহসাংগঠনিক সম্পাদক এডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু সহ চট্টগ্রাম আদালত পাড়ার বিভিন্ন অ্যালার্মনাই অ্যাসোসিয়েশনের সভাপতি সাধারণ সম্পাদকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইব্রাহিম হোসেন। ফোন নম্বর: 01735936753। Office: বাড়ি #20;রোড #6;ব্লক #ই; মিরপুর#১২; পল্লবী, ঢাকা।