
কাপাসিয়া, গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের কাপাসিয়ায় অগ্নিকাণ্ডে কৃষকের একটি গোয়াল ঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের সিংগুয়া পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে আগুনে পুড়ে প্রায় ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি পরিবারটির।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, ওই এলাকার মৃত হাছেন আলীর ছেলে শামসুল ইসলাম জীবিকার তাগিদে দিনের কাজ শেষে স্থানীয় চালার বাজারে ছোট্ট দোকানে চা বিক্রি করেন। সেই সুবাদে ঘটনার দিন তিনি রাত ৯ টা পযন্ত বাজারেই ছিলেন। বাড়িতে তার স্ত্রী গৃহস্থলীর কাজ শেষে সন্তানদেরকে ঘরে রেখে পাশের বাড়িতে গিয়েছিলেন। এ সময় লোকজনের ডাক চিৎকারে ছুটে এসে দেখেন তাদের গোয়াল ঘরে দাউদাউ করে আগুন জ্বালছে। এতে গোয়ালঘরসহ ঘরে রাখা দরকারি জিনিসপত্র সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। তিনি বলেন, আমাদের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত আনুমানিক ০৭.৩০ ঘটিকা হতে ০৮.০০ ঘটিকার মধ্যেবর্তি কোন এক সময়ে কে বা কাহারা শামসুল ইসলামের গোয়াল ঘরে আগুন লাগিয়ে দেয়। তবে তিনি অভিযোগে উল্লেখ করেন, তার প্রতিবেশি সিদ্দিকুর রহমানে ছেলে মোহসিন (৩৫) ইতিপূর্বে পারিবারিক শত্রুতা বসত তার জানমালের ক্ষতিসহ তার বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছিল। তার ধারণা গোয়াল ঘরে আগুন দেওয়ার ঘটনাটি মহাসিনই ঘটিয়ে থাকতে পারে।
অভিযুক্ত মহাসিন জানান, ঘটনার সময় রাতে আমি এশার নামাজ পড়তে মসজিদে ছিলাম সুন্নত নামাজ পড়তেই লোকজনের হৈ-হুল্লো চিৎকার শুনে ছুটে এসে দেখি শামসুল ইসলামের গোয়াল ঘরে আগুন জ্বলছে এবং প্রতিবেশী সবাই ছুটে এসে আগুন নিভালে আমিও আমার ঘরে চলে যাই। কিভাবে কোথা থেকে আগুন লাগল এ ব্যাপারে আমি কিছুই জানিনা। মোহসিন আগুন লাগিয়ে থাকতে পারে শামসুল ইসলামের এমন সন্দেহের কারণ জানতে চাইলে তিনি বলেন, আমি আগুন লাগিয়েছি এই কথা কেউ বলতে পারবে না,কিন্তু শামসুল ইসলাম কেন এমন সন্দেহ করছেন,তা আমি বুঝতে পারছি না। ব্যক্তিগতভাবে সামসুল ইসলাম কিংবা তাদের পরিবারের সাথে আমার কোন বিরোধ নেই।
এ বিষয়ে কাপাসিয়া থানার এস আই জাকির হোসেন জানান,অভিযোগের প্রেক্ষিতে গঠনাস্থল পরিদর্শন করেছি।বিষয়টি এখনো অধিকতর তদন্তাধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইব্রাহিম হোসেন। ফোন নম্বর: 01735936753। Office: বাড়ি #20;রোড #6;ব্লক #ই; মিরপুর#১২; পল্লবী, ঢাকা।