
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (৭আগস্ট) সন্ধ্যায় উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের কামারগাঁও এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলু। সভাপতিত্ব করেন কাপাসিয়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মামুনুর রশিদ। ঘাগটিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব বিল্লাল হোসেন ইমন এর সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ঘাগটিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মাঝি, সাংগঠনিক সম্পাদক রমজান আলী মেম্বার, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মতিউর রহমান, ঘাগটিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী রাশেদুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান নূর, রাকিবুল্লাহ, হিরন শেখ, মারফত মেম্বার, মঞ্জু মেম্বার, ইউনিয়ন যুবদলের সদস্য সিদ্দিকুর রহমান অপু, আল মামুন। ঘাগটিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তাজুল ইসলাম সরকার এবং ঘাগটিয়া ইউনিয়ন যুবদলের ৯টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক সহ ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি।

সভায় ঘাগটিয়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করা, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করা এবং সংগঠনের কার্যক্রম সম্প্রসারণসহ বিভিন্ন সাংগঠনিক বিষয়ে আলোচনা করা হয়।
সভাপতি মামুনুর রশিদ নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে সংগঠনের কার্যক্রম জোরদার করার আহ্বান জানান। তিনি বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।
এ সময় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম নিয়ে উপস্থিত নেতাকর্মীরা তাদের মতামত ও পরামর্শ তুলে ধরে বক্তব্য রাখেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইব্রাহিম হোসেন। ফোন নম্বর: 01735936753। Office: বাড়ি #20;রোড #6;ব্লক #ই; মিরপুর#১২; পল্লবী, ঢাকা।