
এফ এম কামাল হোসেন, কাপাসিয়া ( গাজীপুর):
গাজীপুর কাপাসিয়ার ঘাগটিয়া পূর্ব পাড়া সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ এবং ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩০শে মার্চ রবিবার স্থানীয় ঘাগটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার পূর্ব অনুষ্ঠানে ঘাগটিয়া সমাজকল্যাণ সংঘের সার্বিক ব্যবস্থাপনায় স্থানীয় দরিদ্র পরিবারের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাগটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বজলুর রশিদ নয়ন।
গাজীপুর জেলা যুবদলের সাবেক সদস্য সিদ্দিকুর রহমান অপুর সঞ্চালনায় ঈদ সামগ্রী বিতরণ উদ্বোধন করেন, গাজীপুর জেলা জজ আদালতের সরকারী সহকারি কৌসুলি আবুল হাসনাত রুবেল।
ঘাগটিয়া ১ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি মারফত মিয়ার সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঘাগটিয়া সমাজ কল্যাণ সংঘের প্রধান এডমিন প্যানেল ফয়সাল আহমেদ তুষার, মোঃ লতিফুর রহমান ছোটন, এবং সাংবাদিক মোঃ ইব্রাহিম হোসেন।
এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ঘাগটিয়া ইউনিয়ন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ লিটন মিয়া, ১ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি মোঃ কমল মাঝি, ঘাগটিয়া পূর্ব পাড়া ঈদগা মাঠের সাধারণ সম্পাদক মোঃ হাদিকুল ইসলাম মাহাতাব, ঘাগটিয়া চালা ঈদগা মাঠের সভাপতি আনোয়ার হোসেন মুন্সী, ঘাগটিয়া ইউনিয়ন যুবদল নেতা রুবেল মাঝি, ঘাগটিয়া স: প্রা: বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম, এবং ঘাগটিয়া সমাজকল্যাণ সংঘের সদস্য ইমরান হোসেন, নাদিম, সানি, নাজমুস সাকিব, আশিকুর নাঈম, সজীব, হাবিব, বাদশা ফাহাদ, ইমরান, শাওন, রনি, রাসেল, রিফাত, নাঈম ইসলাম, আল আমিন প্রমুখ।
ঈদ সামগ্রী বিতরণ শেষে ইফতার পূর্ব দোয়া মাহফিলে দেশ ও জাতীর তথা সমাজের সকলের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ঘাগটিয়া পূর্ব পাড়া ঈদগাহ মাঠের পেশ ইমাম মাওলানা জিয়াউল হক।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইব্রাহিম হোসেন। ফোন নম্বর: 01735936753। Office: বাড়ি #20;রোড #6;ব্লক #ই; মিরপুর#১২; পল্লবী, ঢাকা।