কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কাপাসিয়া উপজেলার বেলাশী গ্রামের এক চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে (১০)
ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রতিবেশী হুমায়ূন (৪৫) কে বৃহস্পতিবার গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় কাপাসিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত হুমায়ূন কাপাসিয়ার বেলাশী গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে।
উপজেলার রায়েদ ইউনিয়নের বেলাশী গ্রামের দরিদ্র দিনমজুর মোঃ মামুনের (৪২) দায়ের করা মামলার বিবরণে জানায়, তার শিশু কন্যা স্থানীয় বেলাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ে। প্রতিবেশী মৃত নুর মোহাম্মদের লম্পট পুত্র মোঃ হুমায়ূন গত ১৯ জুলাই সকাল সাড়ে এগারোটায় তার শিশু কন্যাকে একা পেয়ে বসতঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে।
নির্যাতনের শিকার শিশু কন্যা ওই সময় বিবাদীর মেয়ে ছায়েমা আক্তার (০৮) এর সাথে খেলাধুলা করতে গিয়েছিলো। তখন বিবাদী মোঃ হুমায়ুন মেয়ে ও তার স্ত্রী বাড়ীতে না থাকায় ফিরে আসার সময় বিবাদী মোঃ হুমায়ুন বসত ঘর থেকে তাকে ডাকতে থাকে। সরল বিশ্বাসে সে বিবাদীর কথামত বসত ঘরে যাওয়ার পর ওই লম্পট বসত ঘরের দরজা বন্ধ করে দেয় এবং শিশুটিকে খাটের উপর সুয়াইয়া মেয়ের পড়নের পায়জামা খুলে জোরপূর্বক ভাবে ধর্ষনের চেষ্টা করে এবং তার স্পর্শ কাতর স্থানে হাত দেয়। সে কান্নাকাটি করলে বিবাদী দুই হাত দিয়ে তার মুখ চেপে ধরে এবং বলে উক্ত বিষয়ে কারো নিকট বলাবলি করলে খুন জখম করার ভয়ভীতি ও হুমকি প্রদান করে ছেড়ে দেয়। মেয়েটি বাড়িতে আসার পর ঠিকমত খাওয়া-দাওয়া ও চলাফেরা করতে পারে না এবং রাতে হঠাৎ করে ঘুমের মধ্যে চমকে উঠে।
গত ২৭ জুলাই রাত অনুমান ৯টার দিকে নির্যাতিত মেয়েটি ঘুমিয়ে থাকাবস্থায় হঠাৎ করে ঘুমের মধ্যে চমকে উঠলে তার মা মেয়ের নিকট জিজ্ঞাস করলে উক্ত বিবাদী মোঃ হুমায়ুন ধর্ষনের চেষ্টা করার বিষয়াটি বিস্তারিত জানায়।
এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের অভিযোগে ৩০ জুলাই কাপাসিয়া থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৯(৫)(খ) ধারায় একটি মামলা (মামলা নম্বর: ৩৭, তারিখ: ৩০/৭/২৬) রুজু করা হয়েছে। এ ব্যাপারে কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাসির আহমদ জানান, "শিশুকে ধর্ষণের চেষ্টার খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে আসামিকে গ্রেফতার করেছে। এ ঘটনায় একটি মামলা রুজু করে আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ধরনের অপরাধের ক্ষেত্রে পুলিশ কোনো ছাড় দেবে না।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইব্রাহিম হোসেন। ফোন নম্বর: 01735936753। Office: বাড়ি #20;রোড #6;ব্লক #ই; মিরপুর#১২; পল্লবী, ঢাকা।