এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :
গাজীপুরের কাপাসিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে গণঅভ্যুত্থানের একমাস পূর্ণ হওয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে শহীদদের স্মরণে ছাত্রজনতার 'শহীদী মার্চ' পালিত হয়েছে।
৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে উপজেলা শহরের বরুন রোড থেকে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, কাপাসিয়া বাজার হয়ে কাপাসিয়া ডিগ্রি কলেজ মাঠে শহীদ মিনারে ছাত্রজনতার এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কাপাসিয়া'র সমন্বয়কারীদের নেতৃত্বে ছাত্রজনতা "শহীদী মার্চ" পালন করেন। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।#
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইব্রাহিম হোসেন। ফোন নম্বর: 01735936753। Office: বাড়ি #20;রোড #6;ব্লক #ই; মিরপুর#১২; পল্লবী, ঢাকা।