এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :
গাজীপুরের কাপাসিয়া উপজেলার পৃথকস্থানে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। ২৪ ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কান্দানিয়া গ্রামে এবং গত সোমবার বিকেলে উপজেলার টোক নয়ন বাজারে অপর দুর্ঘটনাটি ঘটে। কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
থানা পুলিশ জানায়, উপজেলার কান্দানিয়া গ্রামে মঙ্গলবার সকালে কাভার্ডভ্যান-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে বেলায়েত হোসেন মোড়ল (৩৯) এবং সোমবার বিকেলে উপজেলার টোক নয়ন বাজারে ট্টলি-অটোরিকশা সংঘর্ষে বিবাদিয়া গ্রামের মোস্তফা কামাল (৫৫) নিহত হয়েছেন।
কাপাসিয়া থানার এসআই সোহাগ হোসেন জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইব্রাহিম হোসেন। ফোন নম্বর: 01735936753। Office: বাড়ি #20;রোড #6;ব্লক #ই; মিরপুর#১২; পল্লবী, ঢাকা।