এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :
গাজীপুরের কাপাসিয়া উপজেলা দলিল লেখক সমিতির উদ্যোগে প্রয়াত সদস্যদের স্মরণে আলোচনা সভা এবং তাদের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে । ৮ সেপ্টেম্বর মঙ্গলবার বাদ জোহর উপজেলা সাব রেজিস্ট্রি অফিস সংলগ্ন দলিল লেখক সমিতির মিলনায়তনে এ দোয়া অনুষ্ঠিত হয়।
উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি মো. মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে এবং সহসাধারণ সম্পাদক মোস্তাক আহমেদের পরিচালনায় সম্প্রতি প্রয়াত সমিতির সাবেক সভাপতি ওবায়দুল কবির, সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, শামীম আহমেদ ও মাহতাব উদ্দিন সহ বিগত দিনে যারা ইন্তেকাল করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
সমিতির কোষাধ্যক্ষ মো. খায়রুল আলম কিরণ বিগত দিনে প্রয়াত ৯৬ জন সদস্যের নাম পাঠ করেন। পরে তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন সাব রেজিস্ট্রার অফিস চত্বরে অবস্থিত জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মোহাম্মদ শামসুদ্দীন। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা ও কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আফজাল হোসাইন, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান মো. সেলিম হোসেন আরজু, কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সমিতির সাবেক সভাপতি মো. নজরুল ইসলাম, বিএনপি নেতা আমিনুর রহমান, মেহেদী হাসান বাচ্চু, হারুন অর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ফরিদ শেখ, সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, সদর ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক টিপু সুলতান প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইব্রাহিম হোসেন। ফোন নম্বর: 01735936753। Office: বাড়ি #20;রোড #6;ব্লক #ই; মিরপুর#১২; পল্লবী, ঢাকা।