কাপাসিয়া ( গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কাপাসিয়া উপজেলার ভাওয়াল চাঁদপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিশৃঙ্খলা ও নির্বাচনী ক্যাম্প ভাংচুরের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ৪ জনকে দুই বছর করে জেল ও ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরো এক বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।
দন্ডপ্রাপ্তরা হলেন স্থানীয় ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইলিয়াস সরকার, ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব তারেক রহমান দুর্জয়, জামায়াতের বহিরাগত সমর্থক ইফতেখারুল আলম ও মেজবাহুল ইসলাম। দন্ড প্রদান করেন গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আলমগীর হোসেন।
বিষয়টি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহীনুর আলম নিশ্চিত করেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইব্রাহিম হোসেন। ফোন নম্বর: 01735936753। Office: বাড়ি #20;রোড #6;ব্লক #ই; মিরপুর#১২; পল্লবী, ঢাকা।