
নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুর কাপাসিয়ায় মরহুম মফিজ উদ্দিন এর ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) বাদ জুমা মরহুম মফিজ উদ্দিনের নিজ বাড়ি ঘাগুটিয়া ইউনিয়নের খিরাটি সুতির কান্দায় মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও প্রীতিভোজ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মরহুম মফিজ উদ্দিনের ছেলে মনোহরদী ডিগ্রি কলেজের সাবেক ক্রিয়া সম্পাদক ও ঢাকা উত্তর মহানগর পূর্ব থানার যুবদল সদস্য মোঃ কবির হোসেনের নিমন্ত্রণে উক্ত অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান।
নিমন্ত্রিত মেহমানদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ জুনায়েদ হোসেন লিয়ন, জাকারিয়া হোসেন পারবেজ সাবেক সভাপতি কাপাসিয়া উপজেলা ছাত্রদল, বজলুর রশিদ নয়ন সভাপতি ঘাগটিয়া ইউনিয়ন বিএনপি, হারুন অর রশিদ মাঝি সাধারণ সম্পাদক ঘাগটিয়া ইউনিয়ন বিএনপি, আলতা মাছুল রাসেল যুগ্ম সাধারণ সম্পাদক ঘাগটিয়া ইউনিয়ন বিএনপি, মামুনুর রশিদ আহবায়ক ঘাগটিয়া ইউনিয়ন যুবদল, বিল্লাল হোসেন ইমন সদস্য সচিব ঘাগটিয়া ইউনিয়ন যুবদল, জাহাঙ্গীর বিন হামিদ সাবেক পরিচালক ন্যাশনাল ব্যাংক, মোজাম্মেল হক মৃধা সাবেক সাধারণ সম্পাদক ঘাগটিয়া ইউনিয়ন বিএনপি, কফিল উদ্দিন শুক্কুর মেম্বার সভাপতি ৪নং ওয়ার্ড বিএনপি ঘাগটিয়া ইউনিয়ন, মোঃ তাজুল ইসলাম সভাপতি ঘাগটিয়া ইউনিয়ন ছাত্রদল, আঃ লতিফ সাবেক যুবদল নেতা, সিদ্দিকুর রহমান অপু সাবেক সভাপতি বঙ্গতাজ ডিগ্রী কলেজ ও সাবেক সদস্য গাজীপুর জেলা যুবদল, লিটন মোল্লা যুগ্ন আহবায়ক শ্রমিক দল ঢাকা উত্তর মহানগর পশ্চিম থানা, রাশিদুল কবির সমন্বয়ক বাংলাদেশ সরকারি কর্মচারী পরিষদ কাপাসিয়া উপজেলা শাখা সহ মরহুম মফিজ উদ্দিনের আত্মীয়-স্বজনের অনেকে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইব্রাহিম হোসেন। ফোন নম্বর: 01735936753। Office: বাড়ি #20;রোড #6;ব্লক #ই; মিরপুর#১২; পল্লবী, ঢাকা।