এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :
গাজীপুরের কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ (৩৭) কে এলাকাবাসী আটক করে পুলিশে দিয়েছে। ৭ জানুয়ারি মঙ্গলবার দুপুরে স্থানীয় গিয়াসপুর চৌরাস্তা থেকে সে আটক হয়।
জানা যায়, আটককৃত যুবলীগ নেতা হারুন অর রশিদ উপজেলার বারিষাব ইউনিয়নের নয়ানগর গ্রামের মৃত মজিবুর রহমানের পুত্র। সে নয়ানগর গ্রামের মোত্তাকিনপাড়া আলিম মাদরাসার গ্রন্থাগারিক হিসাবে চাকুরিরত। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের উপর হামলাকারী হিসাবে অভিযোগ রয়েছে।
এব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন যুবলীগ নেতা আটকের সত্যতা নিশ্চিত করেছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইব্রাহিম হোসেন। ফোন নম্বর: 01735936753। Office: বাড়ি #20;রোড #6;ব্লক #ই; মিরপুর#১২; পল্লবী, ঢাকা।