প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬, ৮:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৬, ২০২৫, ৩:১৪ পি.এম
কাপাসিয়ার খোদাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী

এফ এম কামাল হোসেন,কাপাসিয়া (গাজীপুর):
গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদরের ঐতিহ্যবাহী "খোদাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে" বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ১৬ ফেব্রুয়ারি রোববার বিদ্যালয় মাঠে দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান মোঃ সেলিম হোসেন আরজু। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন স্থানীয় ৮ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃ ছানাউল্লাহ। বিশেষ বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন কাপাসিয়া উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উত্তোলণ করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ফরিদ শেখ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ, স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিবুর রহমান হবু, দাতা সদস্য মোতাহার হোসেন প্রমুখ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা পরিষদের সদস্য সচিব রাজিয়া খাতুনের সার্বিক ব্যবস্থাপনায় সার্বিক ক্রীড়ানুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক কামরুন্নাহার ও পিটিএ সদস্য সাবরিনা শিলা।
মনোমুগ্ধকর বর্ণাঢ্য অনুষ্ঠানমালার ধারা বর্ণনায় ছিলেন মোঃ রহমত উল্লাহ ও মার্জিয়া বেগম।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইব্রাহিম হোসেন। ফোন নম্বর: 01735936753। Office: বাড়ি #20;রোড #6;ব্লক #ই; মিরপুর#১২; পল্লবী, ঢাকা।
ই পেপার