এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর):
গাজীপুরের ঐতিহ্যবাহী প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান তারাগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৩ জুন, সোমবার সকাল ১১ টায় কলেজ অডিটোরিয়ামে অধ্যক্ষ আলহাজ্ব হাফিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
তারাগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ গভর্ণিংবডির সভাপতি ও সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট খন্দকার রাহাত রহমান টুকু।
প্রতিষ্ঠানের ইসলামিক শিক্ষা বিভাগের জেষ্ঠ প্রভাষক শাহজাহান শাহ ফকিরের পরিচালনায় অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যাংকার মজিবুর রহমান হিরন, গণিত বিভাগের সহকারী অধ্যাপক আওলাদ হোসেন সরকার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শামসুল হুদা লিটন, জীববিজ্ঞান বিভাগের জেষ্ঠ প্রভাষক মো: শহীদুল্লাহ্ প্রমূখ।
বিদায়ী শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন স্কুল শাখার সিনিয়র শিক্ষক মাওলানা নুরুল ইসলাম।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইব্রাহিম হোসেন। ফোন নম্বর: 01735936753। Office: বাড়ি #20;রোড #6;ব্লক #ই; মিরপুর#১২; পল্লবী, ঢাকা।