এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :
গাজীপুরের কাপাসিয়া উপজেলার স্থানীয় রানীগঞ্জ বাজার সংলগ্ন শীতলক্ষ্যা নদীর উপর নির্মাণাধীন রানীগঞ্জ-ধানদিয়া বটতলা ব্রীজের কাজের ধীরগতিতে বিক্ষুব্ধ এলাকাবাসী শুক্রবার বিকালে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছে।
ব্রীজের কাজের গাফিলতি ও ধীরগতিতে গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। পরে কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরার হস্তক্ষেপে ঠিকাদারি প্রতিষ্ঠান এম এম বিল্ডার্স এন্ড কনফিডেন্স ইনফা স্টাকচার লিমিটেড কর্তৃপক্ষ দ্রুত কাজ শুরু করার অঙ্গীকার ব্যক্ত করেন।
ঠিকাদারি প্রতিষ্ঠানের নিযুক্ত প্রকৌশলী ওয়াহেদুল ইসলাম জানান, স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) প্রাক্তন প্রধান প্রকৌশলী ও কনসালটেন্ট মোঃ খলিলুর রহমানের ঐকান্তিক প্রচেষ্টায় রানীগঞ্জ ব্রীজের অনুমোদন ও কাজ শুরু হয়েছে। কাজের প্রাক্কলন ধরা হয়েছে ৭২ কোটি টাকা। প্রথমত নাভানা কন্সট্রাকশন ২০২৩ সালের মার্চ মাসে ব্রীজের কাজ শুরু করেছিল। ২০২৬ সালের শেষের দিকে কাজ শেষ হওয়ার কথা। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে ব্রীজের কাজ দ্রুত বাস্তবায়নের জন্য স্থানীয় ভাবে একটি দ্বিপাক্ষিক চুক্তি করা হয়েছে।
কাপাসিয়া উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ মাইন উদ্দিন জানান, এবছর বর্ষায় নদীতে অতিরিক্ত পানির কারণে আপাতত ব্রীজের মূল কাজ শুরু করা যাচ্ছে না। দেশের সার্বিক পরিস্থিতি ও পটপরিবর্তনে কাজের কিছুটা ধীরগতি ছিল। তবে আগামী দুই সপ্তাহের মধ্যে দুই পাড়ের আনুসাঙ্গিক উন্নয়ন কাজ পুরোদমে শুরু হবে। #
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইব্রাহিম হোসেন। ফোন নম্বর: 01735936753। Office: বাড়ি #20;রোড #6;ব্লক #ই; মিরপুর#১২; পল্লবী, ঢাকা।