
নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষে গাজীপুরের কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে বিশাল কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (১ নভেম্বর) শনিবার বিকালে আড়াল জিএল স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ বর্ণাঢ্য কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। সনমানিয়া ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক খন্দকার আলমগীর হোসেনর সভাপতিত্বে সমাবেশের উদ্বোধন করেন, কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার আজিজুল হক পেরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, কাপাসিয়া উপজেলা বিএনপির আহবায়ক শাহ রিয়াজুল হান্নান।
সনমানিয়া ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব মোঃ আমিনুল ইসলাম (আমিন) এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গাজীপুর জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু।
বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ হারুন সিকদার, মোঃ মজিবুর রহমান টিক্কা খাঁন, মোঃ ফুরকানুল ইসলাম ফকির (মুকুল), মোঃ আক্তারুজ্জামান জামান প্রধান, এম এ মালেক প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, আগামী দিনে বিএনপি রাস্ট্র ক্ষমতায় আসলে কৃষকদের জন্য কল্যাণকর পদক্ষেপ নেয়া হবে। কৃষকের উৎপাদিত পণ্য বিক্রি করে যাতে ন্যায্য মূল্য পায় তা নিশ্চিত করা হবে। কৃষকের কথা চিন্তা করেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষকদের জন্য খালকাটা কর্মসূচি দিয়েছিল। তাতে ফসল উৎপাদন বৃদ্ধি পেয়ে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছিল। বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার কৃষকের কল্যাণে কার্যকর কোন পদক্ষেপ নেয়নি। ন্যায্য অধিকার থেকে তারা বঞ্চিত হয়েছেন। এ সময় সমাবেশে সনমানিয়া ইউনিয়ন কৃষক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থকদের উপস্থিতিতে সমাবেশ্থল প্রাণবন্ত হয়ে ওঠে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইব্রাহিম হোসেন। ফোন নম্বর: 01735936753। Office: বাড়ি #20;রোড #6;ব্লক #ই; মিরপুর#১২; পল্লবী, ঢাকা।