শরিফুল ইসলাম,টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতিতে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বাড়িতে আগুন লাগার যে খবর ছড়িয়ে পড়েছে, তা সম্পূর্ণ গুজব বলে জানিয়েছে পুলিশ।
কালিহাতি থানা পুলিশ জানিয়েছে, বর্তমানে তারা লতিফ সিদ্দিকীর বাসার সামনে অবস্থান করছেন এবং পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। আগুন লাগার কোনো ঘটনাই ঘটেনি।
এ বিষয়ে পুলিশ স্থানীয়দের গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইব্রাহিম হোসেন। ফোন নম্বর: 01735936753। Office: বাড়ি #20;রোড #6;ব্লক #ই; মিরপুর#১২; পল্লবী, ঢাকা।