শরিফুল ইসলাম টাঙ্গাইল:
টাঙ্গাইল-৪ কালিহাতী আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপি'র নির্বাহী কমিটি সদস্য লুৎফর রহমান মতিন মনোনয়ন ফরম জমা দিলেন।
সোমবার (২৯/১২/২০২৫) কালিহাতী উপজেলা পরিষদ কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ খাইরুল ইসলামের কাছে তিনি মনোনয়ন ফরম জমা দিলেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ সাবেক আহ্বায়ক কালিহাতী উপজেলা বিএনপি, ইঞ্জিনিয়ার শহিদুর রহমান শহীদ সভাপতি কালিহাতী পৌর বিএনপি, মহর আলী সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটি যুগ্ন আহবায়ক কালিহাতী উপজেলা বিএনপি ও সাবেক চেয়ারম্যান নারান্দিয়া ইউনিয়ন, মোঃ শাফি খান সাবেক মেয়র এলেঙ্গা পৌর বিএনপি, এস এম এ খালিদ সাবেক সভাপতি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ময়মনসিংহ ও সাবেক যুগ্ম আহ্বায়ক, কালিহাতী উপজেলা বিএনপি, রফিকুল ইসলাম রফিক সিনিয়র যুগ্ম আহ্বায়ক কালিহাতী উপজেলা যুবদল, সহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মনোনয়ন ফরম জমা উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে উপস্থিত নেতাকর্মী প্রার্থী লুৎফর রহমান মতিনকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করেন।
মনোনয়ন ফরম জমা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে লুৎফর রহমান মতিন বলেন,কোনো অবস্থাতেই দলের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানেন কালিহাতীর মানুষ বিএনপিকে ভালোবাসেন, কালিহাতীর মানুষ আমাকে ভালোবাসেন। আমার নাম ভাঙিয়ে কেউ কোনো অপকর্ম করলে আপনারা আমাকে জানাবেন, আমি সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব।
তিনি আরও বলেন, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে ইনশাল্লাহ কালিহাতীতে বিজয় অর্জন করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে বিজয়ের উপহার দিতে পারব।
মনোনয়ন ফরম জমা অনুষ্ঠানটি ঘিরে কালিহাতী উপজেলা পরিষদ এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইব্রাহিম হোসেন। ফোন নম্বর: 01735936753। Office: বাড়ি #20;রোড #6;ব্লক #ই; মিরপুর#১২; পল্লবী, ঢাকা।