কিশোরগঞ্জ প্রতিনিধি: নিজাম উদ্দীন
কিশোরগঞ্জের পল্লীতে অভিযান চালিয়ে ২৩০ পিস ইয়াবাসহ তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেফতার ৩ জনের মধ্যে মো. রুহুল আমীন (৩৮) কিশোরগঞ্জ শহরের পূর্ব তারাপাশা এলাকার মৃত আব্দুল হকের ছেলে, মো. হারুন মিয়া (৩৫) তাড়াইল উপজেলার সাচাইল এলাকার মো. আলী আকবরের ছেলে ও মো. রাশিদ ওরফে রশিদ ওরফে রাশেদ (৩৩) কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল মধ্যপাড়া এলাকার মৃত আরজ আলীর ছেলে।
শনিবার, ৫ জুলাই বেলা সাড়ে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল মধ্যপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিক'দের বিষয়টি জানান, র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।
গ্রেফতার আসামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইব্রাহিম হোসেন। ফোন নম্বর: 01735936753। Office: বাড়ি #20;রোড #6;ব্লক #ই; মিরপুর#১২; পল্লবী, ঢাকা।