আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার :
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশ জনতার ঢল নেমেছে । সমাবেশে বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত হয়েছেন। মঙ্গলবার বেলা আড়াইটায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশে সভাপতিত্ব করেন।
গত ১৫ সেপ্টেম্বর এই সমাবেশ অনুষ্ঠানের ঘোষণা থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তারিখ পরিবর্তন করা হয়।
এদিকে বিএনপির সমাবেশ ঘিরে রাজধানীর নয়াপল্টনে জনতার ঢল নেমেছে। তীব্র রোদ উপেক্ষা করে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসেন নেতা কর্মীরা। স্লোগানে স্লোগানে মুখরিত পুরো এলাকা।
নেতা কর্মীরা মাথায় জাতীয় পতাকা বেঁধে এবং হাতে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে উল্লাস করছেন।
তাদের হাতে দলীয় ও জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় বিএনপি নেতা কর্মীদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠছে। ঢাকার পার্শ্ববর্তী গাজীপুর থেকে বিভিন্ন ব্যানারে হাজার হাজার কর্মীর সমর্থন নিয়ে পল্টনের সমাবেশে যোগদান করেন বিএনপি নেতা কর্মীরা। গাজীপুর মহানগর তাঁতি দলে নেতৃত্বে প্রায় হাজার খানিক নেতা কর্মী নিয়ে সমাবেশে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন তাঁতি দলের মহানগর সভাপতি তাইজুল ইসলাম । তিনি মুঠোফোনে জানিয়েছেন বিএনপির প্রতিটি কর্মসূচিতে গাজীপুর মহানগর তাঁতি দল সব সময় অগ্রণী ভূমিকা পালন করেছে। বিএনপির আজকের সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন, কাকরাইল, মালিবাগ, শান্তিনগর, বিজয়নগর, ফকিরাপুল, আরামবাগ এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে।
সমাবেশে সঞ্চালনা করেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু। এছাড়াও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ ও সিনিয়র নেতৃবৃন্দ গণসমাবেশে বক্তব্য রাখেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইব্রাহিম হোসেন। ফোন নম্বর: 01735936753। Office: বাড়ি #20;রোড #6;ব্লক #ই; মিরপুর#১২; পল্লবী, ঢাকা।