আশিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক :
গাজীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধারালো অস্ত্র দিয়ে সাংবাদিককে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার (২২ নভেম্বর) বিকেল ৫টার দিকে মহানগরীর বাসন থানাধীন ভোগড়া চৌধুরী বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আহত সাংবাদিক হারিছুর রহমান শিপলুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী সাংবাদিক শিপলু বাসন থানায় তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৭-৮ জনকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। উল্লেখিত আসামিরা হলেন— মোঃ জাহাঙ্গীর আলম (৫৫), পিতা: সৈয়দ আলী শেখ, মোঃ আরিয়ান হোসেন (২৫)
৩. মোঃ শাকিব ইসলাম (৩০) (দুইজনের পিতা: মোঃ জাহাঙ্গীর আলম)।
অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে সাংবাদিক শিপলু তার বসতবাড়ির দক্ষিণ পাশে বৈধ গ্যাস লাইনের জন্য লেবার দিয়ে মাটি খোঁড়ার কাজ করাচ্ছিলেন। এসময় অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হঠাৎ লেবারদের ওপর হামলা চালিয়ে মারধর করে এবং তাদের মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়।
এসময় প্রতিবাদ করলে সাংবাদিক শিপলুকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং পরে দেশীয় অস্ত্র দিয়ে মারধর শুরু করে। অভিযোগে বলা হয়েছে, প্রধান আসামি জাহাঙ্গীর আলম লোহার রড দিয়ে শিপলুর মাথায় আঘাত করে হত্যার চেষ্টা করেন। এরপর আরিয়ান হাতে গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যাচেষ্টা চালায় এবং শাকিব শিপলুর পকেট থেকে নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। শিপলুর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তাদেরও হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় আসামিরা।
সাংবাদিক হারিছুর রহমান শিপলু জাতীয় দৈনিক সংবাদ সমাচার পত্রিকার বিশেষ প্রতিনিধি, গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সদস্য এবং জাতীয় সাংবাদিক সংস্থা (গাজীপুর জেলা কমিটি)-র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ বিষয়ে বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিন খান বলেন, অভিযোগ পেয়েছি। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইব্রাহিম হোসেন। ফোন নম্বর: 01735936753। Office: বাড়ি #20;রোড #6;ব্লক #ই; মিরপুর#১২; পল্লবী, ঢাকা।