গাজীপুর সদর প্রতিনিধি :
গাজীপুরের সদর উপজেলা সাংবাদিক ফোরামের কমিটি গঠন করা হয়েছে। এস এম হাবিবুর রহমান হাবিবকে সভাপতি (দৈনিক জাগরণ) এবং ফরিদুল ইসলাম খানকে সাধারণ সম্পাদক( দৈনিক খবর পত্র) করে ১৩ সদস্য বিশিষ্ট কার্য্যকরী কমিটি গঠন করা হয়।
কমিটি গঠন উপলক্ষে ২৮ জুন, শনিবার বিকালে হোতা পাড়ার মোহাম্মদিয়া রেষ্টুরেন্টে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গাজীপুর জেলা সাংবাদিক ফোরামের সভাপতি বিশিষ্ট সাংবাদিক অধ্যাপক শামসুল হুদা লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর বিশিষ্ট শিক্ষাবিদ ড: মো: জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও সাপ্তাহিক সোনার বাংলার জেলা প্রতিনিধি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, গাজীপুর জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল কালাম আজাদ।
সাংবাদিক ফরিদুল ইসলাম খান ও সাংবাদিক মো: মোজাহিদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কামরুজ্জামান মন্ডল, বিশিষ্ট সাংবাদিক নেতা এসএম হাবিবুর রহমান, কাপাসিয়া উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি আবু সায়ীদ, সাধারণ সম্পাদক সাইফুল্লাহ লবিব, দৈনিক আমার দেশ পত্রিকার শ্রীপুর প্রতিনিধি এসএম জহিরুল ইসলাম, প্রতি দিনের সংবাদ পত্রিকার শ্রীপুর প্রতিনিধি এসএম আশরাফুল ইসলাম, দৈনিক আমার দেশের সাংবাদিক নুরুল আজিম বাবুল,সময়ের কন্ঠস্বরের সাংবাদিক আলমগীর ইসলাম, দৈনিক এই বাংলার প্রতিনিধি আজিজ মিয়া রুবেল,দৈনিক সবুজ বাংলাদেশের শরীফুল হাসান, শাপলা টিভির প্রতিনিধি মো: হাবিবুর রহমান প্রমূখ।
আলোচনা সভা শেষে উপস্থিত সকলের মতামত ও পরামর্শক্রমে গাজীপুর সদর উপজেলা সাংবাদিক ফোরামের কমিটি গঠন করা হয়। ফোরামের অন্যান্য নির্বাচিত কর্মকর্তারা হলেন, সহ- সভাপতি মো: শরিফুল হাসান (দৈনিক সবুজ বাংলাদেশ), সহ সাধারণ সম্পাদক শওকত হোসেন (বিজয় সংবাদ), সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম স্বজল (ফেস দ্যা পিপলস), কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম শুভ (দেশ বুলেটিন), তথ্য সম্পাদক আব্দুল আজিজ রুবেল (এই বাংলা), মো: হুমায়ুন কবির (অনলাইন মিডিয়া), সমাজকল্যাণ সম্পাদক ডা: আজিজুর রহমান (দৈনিক রুদ্র বাংলা), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো: আবু হুরায়রা (জনতার নিশ্বাস), কার্য্যকরী সদস্য মো: আতিকুর রহমান (দৈনিক মুক্ত কাগজ), মো: জহিরুল ইসলাম (নিউজ ২৪.কম), ইব্রাহিম সরকার (দৈনিক ভোরের দর্পন)।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইব্রাহিম হোসেন। ফোন নম্বর: 01735936753। Office: বাড়ি #20;রোড #6;ব্লক #ই; মিরপুর#১২; পল্লবী, ঢাকা।