ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের ঘোড়াঘাটে পরিকল্পিত ভাবে পাঠাগারে আগুন লাগিয়ে দেয় দূরভিত্তকারীরা।
আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৪ টার দিকে ঘোড়াঘাট পৌরসভার ১ নং ওয়ার্ডের জমিলাপুর জ্ঞান বিকাশ পাঠাগারে এই ঘটনা ঘটে।পাঠাগারের আগুন যেন দ্রুত ছড়িয়ে পড়ে সে জন্য কেরোসিনের বোতল পাঠাগারের ভিতরে ছিটিয়ে দেয়। এতে অন্দরভাগসহ পাঠাগারে একাংশ ভস্মীভূত হয়েছে। স্থানীয়রা এবং পাঠাগারের দায়িত্বশীলরা এটিকে একটি পরিকল্পিত অভিসন্ধি বলে সন্দেহ করছেন।
জানা যায় , গত ৯ আগষ্ট ২০২৫ বোন বিভাগের একটি পরিত্যক্ত ঘরে সরকারিভাবে আর্থিক বরাদ্দ নিয়ে পাঠাগার উদ্বোধন করেন স্থানীয় একটি মাদক বিরোধী স্বেচ্ছাসেবী সংগঠন।
পাঠাগারের একজন কর্মী জানান, রাত ৩ টা পর্যন্ত আমরা পাঠাগারে ছিলাম। বাড়ি যাওয়ার একটু পরে লোকজনের মাধ্যমে জানতে পারি পাঠাগারে আগুন লাগছে। পরে দেখি জানালা খুলে বোতলে করে কেরোসিন ছিটিয়ে আগুন লাগিয়েছে। এটা দুর্ঘটনা না পরিকল্পনা বোঝাই যায়।
ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, আগুন লাগার সংবাদ পেয়ে আমরা ঘটনা স্থলে গিয়েছিলাম। প্রাথমিক তদন্তে আমরা এটি জ্বরালো আগুন বলে সন্দেহ করছি। আগুন লাগার ধরন বিশ্লেষণ করে দ্রুত তদন্ত করা হচ্ছে। সন্দেহভাজনদের শনাক্তের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইব্রাহিম হোসেন। ফোন নম্বর: 01735936753। Office: বাড়ি #20;রোড #6;ব্লক #ই; মিরপুর#১২; পল্লবী, ঢাকা।