ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে পাঁচ জন নিহত হয়েছেন।
আজ রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ঘোড়াঘাট উপজেলার নূরজাহানপুর এলাকায় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতরাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে ঢাকা গামী আম বোঝায় ট্রাকে উল্টে যায়। একই দিক থেকে ছুটে আসা নাবিল পরিবহনে একটি বাস আম বোঝায় ট্রাকের পিছনে ধাক্কা দেয় পরে রাস্তার পাশে থামানো বালু বোঝার ট্রাকের পিছনে সজরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই পাঁচজন মারা যান এবং গুরুতর আহত অবস্থায় ৭ জনকে হাসপাতালে নেওয়া হয়।নিহতদের পরিচয় সনাক্ত করা যায়নি এখনও।
প্রত্যক্ষদর্শীরা জানান, অতিরিক্ত গতিতে চলার কারণে ও ঘুম জাগার কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, যার ফলে এই দুর্ঘটনা ঘটে । পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ও বাংলাদেশ সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়।
ঘটনার বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, আমরা প্রাথমিক তদন্ত শুরু করেছি। দায়ীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইব্রাহিম হোসেন। ফোন নম্বর: 01735936753। Office: বাড়ি #20;রোড #6;ব্লক #ই; মিরপুর#১২; পল্লবী, ঢাকা।