সোহাগ মিয়া, মাধবপুর প্রতিনিধিঃ
মাধবপুর উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ছালেহাবাদ মুহিয়্যুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসার নতুন কমিটি গঠন করা হয়েছে।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের গভর্নিং বডিও ম্যানেজিং কমিটির ৯সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দিয়েছেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সালেহ আহমেদ।
মন্গলবার ২৫আগষ্ঠ এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ অনুমোদন দেওয়া হয়। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন হাসান আহমেদ।
এছাড়াও সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আব্দুল হাই, দাতা সদস্য মো. আব্দুল ওয়াহেদ, অভিভাবক সদস্য হিসেবে রয়েছেন মহব্বত আলী, মো. সাহেদুল আলম ও মো. হাবিবুর রহমান। সাধারণ শিক্ষক সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আব্দুল ওয়াহেদ চৌধুরী ও মো. ইমরান হাসান।
নবনির্বাচিত সভাপতি হাসান আহমেদ একজন ইসলামিক চিন্তাবিদ ও সমাজসেবক। তিনি দীর্ঘ দিন ধরে ফ্রেন্ডস সোশ্যাল ফাউন্ডেশন (FSF) এর সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের হরিতলা গ্রামের মরহুম মর্তুজ আলীর সুযোগ্য পুত্র।
দায়িত্ব পাওয়ার পর অনুভূতি প্রকাশ করে হাসান আহমেদ বলেন, "ঐতিহ্যবাহী প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান ছালেহাবাদের এই দায়িত্ব আমার জন্য যেমন সম্মানের, তেমনি এটি একটি বড় আমানত। আমি সর্বোচ্চ চেষ্টা করবো মাদ্রাসার উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষক- শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে। আল্লাহ যেন আমাকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের তৌফিক দেন। আপনাদের আন্তরিক দোয়া ভালবাসা ও সহযোগিতা সবসময় কাম্য।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইব্রাহিম হোসেন। ফোন নম্বর: 01735936753। Office: বাড়ি #20;রোড #6;ব্লক #ই; মিরপুর#১২; পল্লবী, ঢাকা।