শরিফুল ইসলাম,টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইল জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেন জুলাই/২০২৫ মাসে সর্বাধিক ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন। জেলা পুলিশের পক্ষ থেকে তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সোমবার জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান তার হাতে এ সম্মাননা তুলে দেন।
দায়িত্ব গ্রহণের পর থেকেই ওসি মোঃ জাকির হোসেন কালিহাতী থানায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে মামলার আসামি গ্রেফতার ও ওয়ারেন্ট তামিলে তার সফলতা দৃশ্যমান। এছাড়া মাদক ও সন্ত্রাস দমনে তার কঠোর ভূমিকা স্থানীয়দের আস্থা অর্জন করেছে।
স্থানীয় সচেতন মহল জানায়, তিনি একজন সৎ, পরিশ্রমী ও জনবান্ধব পুলিশ অফিসার। থানার ভেতরে-বাইরে জনগণের আস্থা অর্জনে তিনি নিরলসভাবে কাজ করছেন। ফলে কালিহাতীতে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়েছে।
সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় ওসি মোঃ জাকির হোসেন বলেন
এই পুরস্কার আমার একার নয়, থানার প্রতিটি পুলিশ সদস্যের যৌথ পরিশ্রমের ফল। জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় আমি জনগণের সেবা ও আইন-শৃঙ্খলা রক্ষার কাজে সর্বদা সচেষ্ট থাকব।”
জেলা পুলিশ কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, ওসি জাকির হোসেনের এ অর্জন অন্য থানার কর্মকর্তাদেরও অনুপ্রাণিত করবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইব্রাহিম হোসেন। ফোন নম্বর: 01735936753। Office: বাড়ি #20;রোড #6;ব্লক #ই; মিরপুর#১২; পল্লবী, ঢাকা।