আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার:
ফ্যাসিস্ট পলাতক খুনি হাসিনার নির্দেশে সারা বাংলাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এবং আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের দুষ্কৃতীকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপি।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের ৪৯ নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।
বিক্ষোভ মিছিলটি ৪৯ নং ওয়ার্ডের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে বিএনপি নেতারা বলেন, শেখ হাসিনা ভারতে বসে দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। আর তার দোসররা দেশে নৈরাজ্য করছে। সকল প্রকার নৈরাজ্য ও সন্ত্রাস বন্ধে বিএনপি নেতাকর্মীরা মাঠে থেকে প্রতিহত করবে। ৫ আগস্টের আগে যে সকল সন্ত্রাসীরা প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়েছে, সেই সঙ্গে শিক্ষার্থীদের ওপর হামলা করেছে, তারা আজও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তাই প্রশাসনের নিকট দাবি জানাচ্ছি, দ্রুত তাদের গ্রেপ্তার করতে হবে।
নেতারা আরও বলেন, ফ্যাসিস্ট পতিত আওয়ামী লীগ দূসরদের কেউ কেউ পুনর্বাসনের চেষ্টা করছেন। আওয়ামী দূসরদের সাথে মিশে লিয়াজু করে অবৈধ মাদক ব্যবসা ও চাঁদাবাজি করছেন এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তাদের হুশিয়ার করে বলে দিতে চাই কোন আওয়ামী দূসরদের দলে জায়গা দেওয়া হবেনা। যারা তাদের পূর্ণবাসনের চেষ্টা করবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। আমরা কঠোর হস্তে সন্ত্রাসীদের দমন করব।
এ সময় উপস্থিত ছিলেন, মজিবর মাস্টার সাবেক আহবায়ক সদস্য টঙ্গী পূর্ব থানা বিএনপি, সোহেল চৌধুরী সাবেক আহবায়ক সদস্য টঙ্গী পূর্ব থানা বিএনপি, মিরাজ মিয়া যুগ্ম সম্পাদক টঙ্গী পূর্ব থানা বিএনপি, বাবুল মিয়া সাবেক সাংগঠনিক সম্পাদক ৪৯ নং ওয়ার্ড টঙ্গী পূর্ব থানা বিএনপি, শার্জাহান মিয়া সিনিয়র যুগ্ম সম্পাদক ৪৯ নং ওয়ার্ড বিএনপি, আলাউদ্দিন মিয়া মহানগর যুবদল এর সাবেক সদস্য, মনসুর মিয়া ২ নং ইউনিট কমিটির সাধারণ সম্পাদক টঙ্গী পূর্ব থানা বিএনপি, জলিল মিয়া আহবায়ক সদস্য টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দল, জিয়া উদ্দিন, মোজাম্মেল, হারুন, হালিম, স্বপন চৌধুরী, হিরা মিয়া, আনোয়ার হোসেন স্বপন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইব্রাহিম হোসেন। ফোন নম্বর: 01735936753। Office: বাড়ি #20;রোড #6;ব্লক #ই; মিরপুর#১২; পল্লবী, ঢাকা।