আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার:
টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও বকেয়ার বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছেন তিতাস গ্যাস টি অ্যান্ড ডি পিএলসি এবং জোনাল বিপনণ অফিস(জোবিঅ) টঙ্গী , গাজীপুর। এ সময় অবৈধভাবে অতিরিক্ত চুলা ব্যবহারকারীর রাইজার খুলে নেওয়া ও বকেয়া বিল থাকার কারনে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
বুধবার (২০ নভেম্বর) গাজীপুর সিটি কর্পোরেশন ৫৪নং ওয়ার্ডের আউচ পাড়া, খাঁ পাড়া, বন্ধন নিবাস এলাকায় বিভিন্ন বাসাবাড়িতে দিনব্যাপি এ অভিযান চালানো হয়।
সারাদিনব্যাপী তিতাস গ্যাস টি এন্ড ডি পিএলসি জোনাল বিপনণ অফিস(জোবিঅ) টঙ্গী একযোগে পাঁচটি টিমের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন বিশেষ অভিযানে ১৫ লক্ষ ২০ হাজার টাকা বকেয়া থাকায় ১৪ টি বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অতিরিক্ত চুলা ব্যবহারের জন্য ১৭ টি বাড়ির ১০৪ টি ডাবল চুলা এবং ১টি সিঙ্গেল চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং সম্পূর্ণ অবৈধভাবে গ্যাস সংযোগ ব্যবহারের জন্য ৮ বাড়ির রাইজারের সংযোগ কিল করা হয়।
তিতাস গ্যাস টি এন্ড ডি পি এল সি এর উপব্যবস্থাপক আমজাদ হোসেন জানান,অবৈধ সংযোগের বিরুদ্ধে তাদের এ অভিযান অব্যাহত থাকবে।
উক্ত অভিযানে উপস্থিত ছিলেন তিতাস গ্যাস টি এন্ড ডি পি এল সি এর উপব্যবস্থাপক আমজাদ হোসেন, উপব্যবস্থাপক আমিরুল ইসলাম, উপব্যবস্থাপক গোলাম রব্বানী, উপব্যবস্থাপক নাঈম হাসান রানাসহ তিতাস গ্যাস অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইব্রাহিম হোসেন। ফোন নম্বর: 01735936753। Office: বাড়ি #20;রোড #6;ব্লক #ই; মিরপুর#১২; পল্লবী, ঢাকা।