আশিকুর রহমান, স্টাফ রিপোর্টারঃ
টঙ্গীতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের টঙ্গী আঞ্চলিক বিপণন কেন্দ্র এর অভিযানে একটি ওয়াশিং কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি আর্থিক জরিমানা আদায় করেছে তিতাসের ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর ১ টা হতে ৩ টা পর্যন্ত টঙ্গীর বড় দেওড়া, ভাদাম রোড মন্ডল মার্কেট এলাকার আল্ট্রা ভায়োলেট ওয়াশিং কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (টঙ্গী জোন) প্রকৌশলী মিজবা-উর-রহমান বলেন
টঙ্গীর বড় দেওড়া, ভাদাম রোড মন্ডল মার্কেট এলাকার আল্ট্রা ভায়োলেট ওয়াশিং কারখানায় অবৈধ গ্যাস ব্যবহার করে আসছিলেন। এ গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে ও গাজীপুর (জোবিঅ-টঙ্গী) এর উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়েছে। এসময় আল্ট্রা ভায়োলেট ওয়াশিং কারখানার স্থাপনার ৫০০ কেজি বয়লার ও ৪ টি ড্রায়ার মেশিনে গ্যাস ব্যবহৃত পাওয়া যায়। অবৈধভাবে গ্যাস ব্যবহারের কারনে প্রায় ১০০ ফুট ১/২ " লাইন উচ্ছেদ করে উৎস পয়েন্ট হতে উক্ত প্রতিষ্ঠানটির গ্যাস সংযোগ কিল করা হয়েছে। অবৈধভাবে গ্যাস ব্যবহারের কারনে প্রতিষ্ঠানটিকে কে নগদ সত্তর হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপব্যবস্থাপক গোলাম রব্বানী, উপব্যবস্থাপক নাঈম হাসান তিতাস গ্যাস অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীববৃন্দ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইব্রাহিম হোসেন। ফোন নম্বর: 01735936753। Office: বাড়ি #20;রোড #6;ব্লক #ই; মিরপুর#১২; পল্লবী, ঢাকা।