আশিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক:
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে টঙ্গী বাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে টঙ্গী স্টেশন রোড এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন টঙ্গী পূর্ব থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও ৫৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রাশেদুল ইসলাম কিরণ।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা আব্দুর রহিম কালা, টঙ্গী পূর্ব থানা বিএনপি নেতা ইসমাইল শিকদার বসু, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বীনা, ৪৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও বিএনপি নেতা আইয়ুব আলী, সদস্য সচিব টঙ্গী পূর্ব থানা যুবদল নেতা নাজমুল হোসেন মন্ডল, যুবদল নেতা সোহেল চৌধুরী, সেলিম কাজল, সাইফুল আক্তার, ইঞ্জিনিয়ার মনির হোসেন, বিএনপি নেতা বাবুল হোসেন চৌধুরী, যুবদল নেতা আব্দুল খালেক, শামীমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে তারা শান্তিপূর্ণভাবে রাজপথে কর্মসূচি পালন করছেন। একই সঙ্গে গণতান্ত্রিক অধিকার ও রাজনৈতিক পরিবেশ সমুন্নত রাখার আহ্বান জানান তারা।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকে কেন্দ্র করে টঙ্গী বাজার, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও স্টেশন রোড এলাকায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইব্রাহিম হোসেন। ফোন নম্বর: 01735936753। Office: বাড়ি #20;রোড #6;ব্লক #ই; মিরপুর#১২; পল্লবী, ঢাকা।