আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার:
গাজীপুরের টঙ্গীতে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) বিকেলে টঙ্গীর কলেজ গেইট এলাকায় এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং স্থানীয় সাংবাদিক সমাজ।
মানববন্ধনে অংশগ্রহণ করেন এনসিপির যুবশক্তি কেন্দ্রীয় কমিটির সংগঠক মো. মহসিন উদ্দিন, যুবশক্তি গাজীপুর মহানগর শাখার সভাপতি প্রার্থী আকাশ ঘোষ, দৈনিক খবর পত্রের সাংবাদিক মো. বশির আহম্মেদ, প্রতিদিনের কাগজের সাংবাদিক আশিকুর রহমান, কালের কণ্ঠের সংবাদকর্মী রবিউল ইসলাম সহ স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, “সাংবাদিক তুহিনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে—যা পুরো জাতিকে হতবাক করেছে। এটি কেবল একটি হত্যাকাণ্ড নয়, বরং স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত।
তারা সরকারের কাছে দাবি জানান, অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
বক্তারা আরও বলেন, “সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব হওয়া উচিত। সাংবাদিক তুহিন হত্যার পুনরাবৃত্তি যেন আর না ঘটে, সে ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইব্রাহিম হোসেন। ফোন নম্বর: 01735936753। Office: বাড়ি #20;রোড #6;ব্লক #ই; মিরপুর#১২; পল্লবী, ঢাকা।