আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার:
টঙ্গীতে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর উৎসবমুখর পরিবেশে হাডুডু টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) গুটিয়া আদর্শ স্পোর্টিং ক্লাবের আয়োজনে বিকেলে টঙ্গীর গুটিয়া মেডিকেল কলেজের পাশ্বে ছায়াকুঞ্জ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়েছে।
জিয়া পরিষদ টঙ্গী পশ্চিম থানা এ্যাড. জালাল খান (সারোয়ার) এডভোকেট জালাল খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ঈদ পরবর্তী ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ দীর্ঘ ১৫ বছর পর মুক্ত ভাবে খেলাধুলাও সামাজিক অনুষ্ঠানে যেতে পারছি । বিগত দিনে স্বৈরাচার শেখ হাসিনার দুঃশাসনে আমরা কোন এই ধরনের প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারিনি। খেলার আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা আয়োজন করার জন্য। খেলায় হারজিত থাকবেই ছোট খাট যে ভুলভ্রান্তি সকলেই সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
বিশেষ অতিথি ছিলেন, সিনিয়র যুগ্ম সম্পাদক গাজীপুর মহানগর বিএনপি মোঃ মাহবুবুল আলম শুকুর, সিনিয়র সহ-সভাপতি, টঙ্গী পশ্চিম থানা বিএনপি (সাবেক কাউন্সিলর) মোঃ জাহাঙ্গীর হোসেন, ৫২নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর মোঃ আতাউর রহমান, ৫২নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম। টঙ্গী পশ্চিম থানা বিএনপি আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন আহ্বায়ক, টঙ্গী পশ্চিম থানা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক শাহ্ মোঃ নাছির উদ্দিন নাসু, ৫২নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ ইউনুছ আলী সাবেক , টঙ্গী থানা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক, মোঃ সফিউদ্দিন খান, ৫২নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ ইদ্রিস শরীফ , টঙ্গী পশ্চিম থানা যুবদল ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সেলিম কাজল, বিএনপি নেতা আব্দুর রহিম কালা, গাছা থানা বিএনপির নেতা আসাদুজ্জামান আসাদ, নিশাত মাহমুদ জালাল, ছাত্রদলের নেতা প্রত্যয় বেপারী প্রমুখ।
খেলরা উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন
টঙ্গী পশ্চিম থানা বিএনপি সদস্য সচিব
মোঃ আসাদুজ্জামান নূর (ভিপি আসাদ)
খেলায় অংশ গ্রহণ করেন গুটিয়া নাইন স্টারস লায়ন ও গাছা টাইগার্স।
খেলা শেষে গুটিয়া স্টারস লাইন বিজয়ী দলকে ৫০ হাজার টাকা ও রানার্স আপ গাছা টাইগার্স দলকে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইব্রাহিম হোসেন। ফোন নম্বর: 01735936753। Office: বাড়ি #20;রোড #6;ব্লক #ই; মিরপুর#১২; পল্লবী, ঢাকা।