
মোঃ শাহজাহান কবির প্রধান,পঞ্চগড় জেলা প্রতিনিধি
আজ সকাল ১১ টায় বোদা শহীদ মিনার চত্বরে সকল শ্রমিকদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলোন রেলি শোভা যাত্রার মাধ্যমে, দিল রেজা ফেরদৌস চিন্ময়ের সভাপতিত্বে মহান মে দিবসের শুভ সূচনা শুরু হয়।মহান মে দিবস এবং আলোচনা সভায় ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বোদা দেবীগঞ্জ এর মাটি ও মানুষের নেতা মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল ইসলাম, পৌর বিএনপি'র সভাপতি মোঃ আব্দুস সামাদ তারা, উপজেলা বিএনপির সভাপতি, মোঃ আব্দুল মান্নান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, মোঃ আসাদুল্লাহ আসাদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ রিয়েল প্রধান, উপজেলা যুবদলের সদস্য সচিব,মোঃ সোহেল রানা। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন শ্রমিকরা দেশ এবং জাতির সম্পদ, বর্তমান সরকার শ্রম নীতি অনুযায়ী শ্রমিকের কল্যাণে কাজ করে যাচ্ছে, শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত না হলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব না। আমরা সকলে সকল শ্রমিক ভাইদের শ্রদ্ধা এবং সম্মান করব।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইব্রাহিম হোসেন। ফোন নম্বর: 01735936753। Office: বাড়ি #20;রোড #6;ব্লক #ই; মিরপুর#১২; পল্লবী, ঢাকা।