আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার :
সারাদেশে নৃশংস হত্যার সুষ্ঠু তদন্ত, বিচার এবং দেশব্যাপী বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে বিএনপির নেতা সালাহউদ্দিন সরকারের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) বিকালে বিএনপি নেতা সালাহউদ্দিন সরকারের বাসভবন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে টঙ্গীর কলেজ গেট ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে চেরাগআলী গিয়ে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর বিএনপি'র সাবেক আহ্বায়ক ও কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরী নির্বাহী কমিটির সভাপতি আলহাজ্ব সালাহউদ্দিন সরকার। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি সরাফত হোসেন, গাজীপুর মহানগর শ্রমিকদের সদস্য সচিব মোমেন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাবেক সভাপতি শেখ মুহাম্মদ আলেক, বিএনপি নেতা সফি খান, জসিম দেওয়ান, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আলী, যুবদল নেতা সৌমিক সরকার, টঙ্গী পশ্চিম থানা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আমির হোসেন,
বিএনপি নেতা বি.এম শামীম, গাজীপুর মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মোমিনুর রহমানসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যাবসায়ী ও খুলনায় যুবদল নেতাকে নৃশংসভাবে হত্যা এবং চাঁদপুরে ইমামের ওপর হামলার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান।
বক্তারা বলেন, একটি নির্দিষ্ট মহল স্বাধীনতা-পরবর্তী সময় থেকেই দেশ ও বিএনপির বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে আসছে। এখনো দেশ এবং বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতে যদি দেশ ও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত থাকে, তাহলে এর দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইব্রাহিম হোসেন। ফোন নম্বর: 01735936753। Office: বাড়ি #20;রোড #6;ব্লক #ই; মিরপুর#১২; পল্লবী, ঢাকা।