জেলা সংবাদদাতা ,নরসিংদী।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি জাতীয় দৈনিকে সাক্ষাৎকারে বিএনপি-জামায়াত জোট না থাকার ঘোষানা দেয়ার এক দিন পরেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেলারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও বিএনপির সাথে তাদের জোট না থাকার ঘোষণা দেন।
আজ শুক্রবার দুপুরে নরসিংদী জেলা জামায়াত ইসলামী কর্তৃক আয়োজিত নরসিংদী শিশু একাডেমিতে এক কর্মসূচিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বিএনপির সাথে তাদের জোট না থাকার বিষয়ে নিশ্চিত করেন।
জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, "বিএনপির সাথে জামায়াতে ইসলামীর প্যারেক্টিক্যাল (ব্যবহারিক) কোনো দলীয় জোট নেই।গত আন্দোলন থেকে বিএনপি সাথে জোট না থাকার ঘোষণা দিয়েছেন তাদের দলীয় নেতারা। তাই তাদের সাথে এখন আমাদের কোনো দলীয় জোট নেই। তবে, পারস্পরিক সম্পর্ক ও ভ্রাতৃত্ববোধ বজায় আছে, থাকবে এবং তাদের সাথে যোগাযোগ আছে, এটা দল রক্ষা করে চলবে। তাদের সাথে আমাদের মাঝে মাঝে বসা হয় এবং দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে তাদের সাথে আলোচনা অব্যাহত আছে।
" ইসলামী দল গুলোর সাথে আগামীতে জোট গঠন নিয়ে বলেন "প্রথম কথা হচ্ছে যে, সাধারণ মানুষের দীর্ঘ দিন ধরে একটা সেন্টিমেন্ট (চিন্তা) আছে যে, ইসলামি দল গুলো এক হওয়া বা কাছাকাছি আসা বা এক সাথে রাজনীতি করা। সে বিষয়ে আমাদের কাজ অব্যাহত আছে, আমরা এ বিষয়ে পজেটিভ আছি এবং সে বিষয়ে জামায়াত কাজ করছে।"
৫ আগস্টের পর সারা দেশে হামলা ভাঙচুরের বিষয়ে তিনি বলেন, "একটি মহল এসব হামলা চালিয়ে, আমাদের উপর দায় চাপানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু এসব হামলার সাথে আমাদের লোকজন জড়িত নয়। বরং আমাদের আমীরের নেতৃত্বে আমরা থানা, মন্দিরসহ বিভিন্ন স্থাপনা পাহারা দিয়েছি।"
নরসিংদী জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা মুসলেহউদ্দীনের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা আমজাদ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মু. আব্দুল জব্বার।
এসময় আরো বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম, সহকারী সেক্রেটারি অধ্যাপক মকবুল হোসেন, নরসিংদী সদর থানা আমীর মাহফুজ ভূইয়া, শিবপুর উপজেলা আমীর মোস্তাফিজুর রহমান কাউছার, জেলা জামায়াতের পেশাজীবি শাখার সভাপতি মোঃ ইব্রাহিম, ডাঃ আমিরুল হক শামীম, শহর জামায়াতের সাবেক আমীর বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম মানিক, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি এডভোকেট আমিরুল ইসলাম। এ সময় প্রায় ১ হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইব্রাহিম হোসেন। ফোন নম্বর: 01735936753। Office: বাড়ি #20;রোড #6;ব্লক #ই; মিরপুর#১২; পল্লবী, ঢাকা।