মনোহরদী, নরসিংদী প্রতিনিধি:
মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মনোহরদী থানা পুলিশের চলমান নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে খিদিরপুর ইউনিয়নের পীরপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে পীরপুর এলাকার মৃত কাজী হেলাল উদ্দিনের ছেলে রাহাতুল ইসলাম শাহাদত (৩৫)-কে প্রকাশ্যে মাদক সেবন ও এলাকায় উশৃঙ্খল আচরণরত অবস্থায় মনোহরদী থানা পুলিশ হাতেনাতে আটক করে।
পরবর্তীতে বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে অবহিত করা হলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), মনোহরদী, নরসিংদী ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে উপস্থাপন ও জিজ্ঞাসাবাদকালে অভিযুক্ত ব্যক্তি অপরাধ স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৩) এর সংশ্লিষ্ট ধারায় তাকে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
উল্লেখ্য, থানার রেকর্ড পর্যালোচনায় দেখা যায় যে, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে পূর্বেও মাদক সেবনের ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছিল। এছাড়াও তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জনাব মোঃ সজিব মিয়া, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), মনোহরদী, নরসিংদী।
মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন মনোহরদী থানার এসআই (নিঃ) মোহাম্মদ শহীদুজ্জামান এর নেতৃত্বে এসআই আবেদ আলী, এসআই শহিদুর রহমান, এএসআই সোহানুর রহমানসহ সঙ্গীয় ফোর্স। পুলিশের তাৎক্ষণিক অভিযান, অভিযুক্তকে হাতেনাতে আটক এবং দ্রুত আইনানুগ প্রক্রিয়া গ্রহণের ফলেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড কার্যকর করা হয়।
এ বিষয়ে অফিসার ইনচার্জ, মনোহরদী থানা জনাব জাহাঙ্গীর বাদশা বলেন—“মাদক নির্মূলে মনোহরদী থানা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক সংশ্লিষ্ট যে কোনো অপরাধের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইব্রাহিম হোসেন। ফোন নম্বর: 01735936753। Office: বাড়ি #20;রোড #6;ব্লক #ই; মিরপুর#১২; পল্লবী, ঢাকা।