সোহাগ মিয়া, মাধবপুর প্রতিনিধিঃ
মাধবপুরে "শাহজালাল ফিলিং স্টেশন এন্ড এলপিজি" র চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ জুয়েল এর নিজ অর্থায়নে নিজ ইউনিয়নে ৪টি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ৫০খানা বিনামূল্যে পবিত্র কুরআন শরীফ (৩০পারা), জায়নামাজ বা বিছানা বিতরণ করা হয়েছে।
রোববার (৮মার্চ) এক অনুপ্রাণিত ও আত্মিক পরিবেশে 'বাঘাসুরা রশিদিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা'য় কুরআন শরীফ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
কোরআন শরীফ বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে ইসলামী শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি এবং নবীজির (সা.) আদর্শে জীবন গঠনের প্রেরণা জাগানোই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য বলে মন্তব্য করেন "শাহজালাল ফিলিং স্টেশন এন্ড এলপিজি" র চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ জুয়েল।
তিনি আরও জানান, এই ক্ষুদ্র প্রয়াস নবী করিম (সা.)-এর আদর্শে একটি আলোকিত প্রজন্ম গঠনে সহায়ক হবে, ইনশাআল্লাহ। সমাজের শান্তি, শৃঙ্খলা বজায়, নৈতিক উন্নয়ন এবং আল্লাহ ও আল্লাহর রাসূল (সা.)-এর পথে আহ্বানের জন্য মাদ্রাসার ছাত্রদের মাঝে কুরআন-হাদিসের শাশ্বত বাণী বিতরণের কোনো বিকল্প নেই।
এসময় উপস্থিত ছিলেন, মোঃ দুলাল মিয়া, মোঃ মিঠুন মিয়া, জুলহাস মিয়াসহ প্রমুখ। "শাহজালাল ফিলিং স্টেশন এন্ড এলপিজি" র চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ জুয়েল বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর রুপনগর মুন্সিবাড়ির সৈয়দ লুৎফুর রহমান সেলিমের পুত্র।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইব্রাহিম হোসেন। ফোন নম্বর: 01735936753। Office: বাড়ি #20;রোড #6;ব্লক #ই; মিরপুর#১২; পল্লবী, ঢাকা।