সোহাগ মিয়া, মাধবপুর প্রতিনিধিঃ
মাধবপুরে দিনের বেলায় মসজিদ থেকে মাইকের যন্ত্রাংশ চুরি করে নেয়ার ঘটনা ঘটেছে।
বুধবার (৩সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের মানিকপুর গ্রামের গাউসুল আজম জামে মসজিদে এ ঘটনা ঘটে।
ওইদিন যোহর নামাজ আদায় শেষে বিশেষ কাজে অন্যত্রে যান বলে জানান মসজিদের ইমাম ক্বারী মো. আমিরুল ইসলাম।
দুপুর আনুমানিক আড়াইটার দিকে মসজিদের ভেতরে মানিকপুর গ্রামের মো. রাকিব নামের এক মুসল্লি প্রবেশ করে নামাজ আদায় করে। নামাজ শেষে তার নজর আসে মাইকের যন্ত্রাংস মাইক্রোফোন যথাস্থানে নেই। তৎক্ষনাৎ মসজিদের ইমামকে বিষয়টি অবগত করেন তিনি।
স্থানীয় মুসল্লিরা ধারনা করছেন অজ্ঞাত চোর মসজিদে ডুকে মসজিদের মাইক পরিচালনার একটি যন্ত্রাংস মাইক্রোফোনটি চুরি করে নিয়ে গেছে। এর বাজারমূল্য আনুমানিক দুই হাজার টাকা।
স্থানীয়রা বলেন, মসজিদের মতো পবিত্র ও স্পর্শকাতর জায়গায় চুরির ঘটনা সত্যিই অভাবনীয়। এর আগেও এলাকায় চোরের উৎপাত বেড়ে যাওয়ায় আমরা উদ্বিগ্ন ছিলাম। প্রশাসনের কাছে আমরা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার আহ্বান জানাই।
স্থানীয় বাসিন্দা মো. রাকিব হাসান ক্ষোভ প্রকাশ করে বলেন, এলাকায় প্রতিনিয়ত ছোটখাটো চুরির ঘটনা ঘটছে। মসজিদের যন্ত্রাংশ পর্যন্ত নিরাপদে নেই, এটা সত্যিই দুঃখজনক। আমরা চাই প্রশাসন এ বিষয়ে কঠোর পদক্ষেপ নিক।
এবিষয়ে তিনি আরও বলেন, তিনি যখন নামাজ আদায় করতে মসজিদে যাচ্ছিলেন, তখন অজ্ঞাত এক ব্যক্তি হাতে একটি শপিং ব্যাগ নিয়ে মসজিদের ভেতর থেকে বের হয়ে যাচ্ছিলেন। তিনি মনে করছিলেন ওই অজ্ঞাত ব্যক্তিটি নামাজ পড়ে বের হয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইব্রাহিম হোসেন। ফোন নম্বর: 01735936753। Office: বাড়ি #20;রোড #6;ব্লক #ই; মিরপুর#১২; পল্লবী, ঢাকা।