সোহাগ মিয়া, মাধবপুর প্রতিনিধিঃ
মাধবপুরে রমিজ খাঁন দাখিল মাদ্রাসার দেড়শতাধিক শিক্ষার্থীর মাঝে পাঞ্জাবি ও হিজাব, বোরখা বিতরণ করেছে রমিজ খাঁন ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এ পোশাক তুলে দেয়া হয়।
নতুন পোশাক বিতরণের সময় মাদ্রাসায় সৃষ্টি হয় উৎসব মুখর পরিবেশ। নতুন পোষাক পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। যা শিক্ষার্থীদের দ্বীনি লেবাস পরিধানে উৎসাহিত করে।
মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের খাহুরা
গ্রামের কৃতি সন্তান ও আমেরিকা প্রবাসী, সমাজ সেবক, রমিজ খাঁন দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা, রমিজ খাঁন ফাউন্ডেশনের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রমিজ উদ্দিন খাঁন নিজ গ্রামে নিজ অর্থায়নে ৬২শতক ভূমিতে দুটি ভবন তৈরি করে চালু করেন 'রমিজ খাঁন দাখিল মাদ্রাসা'। পাশাপাশি নিজ গ্রামে নিজ মায়ের নামে 'ফরচাঁন্দ বিবি জামে মসজিদ' নির্মান কাজ চালিয়ে যাচ্ছেন।এতে দ্রুতই ওই এলাকায় ছড়িয়ে পড়ছে শিক্ষার আলো।
বিভিন্ন সময়ে রমিজ খাঁন ফাউন্ডেশনের পক্ষ থেকে খাবার, পোশাক ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়ে থাকে। এমন উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা ঈদের খুশি বা দৈনন্দিন পড়াশোনার জন্য উপযুক্ত পোশাক পেয়ে থাকেন।
রমিজ খাঁন ফাউন্ডেশন এর চেয়ারম্যান আলহাজ্ব রমীজ উদ্দিন খাঁন বলেন, বিভিন্ন জায়গায় এবং নিজ গ্রামে আমরা যথাসাধ্য সহযোগিতা করার চেষ্টা করি ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইব্রাহিম হোসেন। ফোন নম্বর: 01735936753। Office: বাড়ি #20;রোড #6;ব্লক #ই; মিরপুর#১২; পল্লবী, ঢাকা।