মাভাবিপ্রবি প্রতিনিধি:
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পূবালী ব্যাংকের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যাংকিং সচেতনতা বিষয়ক সেমিনার ও দুইদিনব্যাপী অস্থায়ী ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়ে।
দিনব্যাপী অনুষ্ঠিত ব্যাংকিং ক্যাম্পেইনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসেন ও ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান ও ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক কানিজ মরিয়ম আক্তার।
সেমিনারে ব্যাংকের টাঙ্গাইল শাখার ব্যবস্থাপক
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য লোন সুবিধা সম্পর্কে অবহিত করেন। এছাড়া শিক্ষার্থীদের জন্য অনান্য ব্যাংকিং সুবিধা
দুই দিনব্যাপী ব্যাংকিং ক্যাম্পেইন থেকে শিক্ষার্থীরা এডুকেশন লোনের প্রাথমিক আবেদন , ডিপোজিট এবং এফডিআর (FDR) বিষয়ক পরামর্শ ও সেবা পেয়েছে।যা শিক্ষার্থীদের ব্যাংকিং জ্ঞান বৃদ্ধির পাশাপাশি বাস্তবধর্মী ব্যাংকিং অভিজ্ঞতা অর্জনে সহায়ক ভূমিকা পালন করেছে।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ছাত্র রাকিবুল হাসান রোমানের ইন্টার্নশিপ কার্যক্রমের অংশ হিসেবে এ অস্থায়ী ব্যাংকিং সুবিধা ও সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইব্রাহিম হোসেন। ফোন নম্বর: 01735936753। Office: বাড়ি #20;রোড #6;ব্লক #ই; মিরপুর#১২; পল্লবী, ঢাকা।