
নিউজ ডেক্স, মুক্তবার্তা প্রতিদিন।
বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে ১৫ হাজার আন্তর্জাতিক রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিকুর রহিম। গতকাল শুক্রবার রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে তিনি এই মাইফলকে পৌঁছান। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এই কীর্তি গড়লেন তিনি।
তৃতীয় দিনে মুশফিক ৫৫ ও লিটন দাস ৫২ রানে অপরাজিত ছিলেন। চতুর্থ দিনে খেলতে নেমে শুরুতেই সাজঘরে ফিরে যায় লিটন। দলীয় ৩৩২ রানে ৭৮ বলে ৫৬ রানে আউট হন লিটন।
লিটনের বিদায়ের পর ক্রিজে আসেন মেহেদি হাসান মিরাজ। তাকে সঙ্গে নিয়ে ধীরগতিতে খেলতে থাকেন মুশফিক। সময়ের সঙ্গে রানের চাকা সচল রাখেন এই দুই ব্যাটার।
অবশেষে ২০০ বলে তিন অংকের ঘর স্পর্শ করেন মুশফিক। পাকিস্তানের বিপক্ষে টেস্টে এটি তার প্রথম শতক।
১১৭ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৩৮৯ রান সংগ্রহ করে মধ্যাহ্ন বিরতিতে গেছে বাংলাদেশ। মুশফিক ২০৮ বলে ১০১ ও মিরাজ ৪৪ বলে ১৭ রানে অপরাজিত আছেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইব্রাহিম হোসেন। ফোন নম্বর: 01735936753। Office: বাড়ি #20;রোড #6;ব্লক #ই; মিরপুর#১২; পল্লবী, ঢাকা।