এ.কে.আজাদরাণীশংকৈল প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের বনগাঁও পাঁচপীর এলাকার একটি পুকুরের পানি থেকে জেসি খাতুন নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে ওই এলাকার কুদ্দুস নামে এক ব্যাক্তির পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান স্থানীয় প্রশাসন।
পুলিশ জানায়, সকালে পুকুরের পানিতে ওই নারীর লাশ ভাসতে দেখে পুলিশ প্রশাসনকে খবর দেয় স্থানীয়রা।
পরবর্তিতে থানা পুলিশসহ জেলা পুলিশের উধতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুকুরের পানিতে ভেসে থাকা লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এসময় রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারী, সহকারী পুলিশ সুপার সার্কেল স্নেহাষীস দাস জানান, নিহত ব্যাক্তির পরিচয় মিলেছে। ওই নারী একজন প্রতিবন্ধী।
তার মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে।
বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইব্রাহিম হোসেন। ফোন নম্বর: 01735936753। Office: বাড়ি #20;রোড #6;ব্লক #ই; মিরপুর#১২; পল্লবী, ঢাকা।