একে আজাদ. রাণীশংকৈল প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভায় পৌর প্রশাসকের বৃক্ষ রোপন কর্মসূচি এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার( ১৩জুন) বেলা ১২টার সময় এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন পৌর প্রশাসক মিজ খাদিজা বেগম, এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার শহিদুল ইসলাম, পৌর ইঞ্জিনিয়ার জাবেদ আলী, পৌর বিএনপি সাধারণ সম্পাদক মহসিন আলী, যুব নেতা মনি, মাধ্যমিক শিক্ষা অফিসার বেলাল উদ্দিন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফেরদৌস আলম মানিক,রাণীশংকৈল প্রেসক্লাবের সাবেক সভাপতি মোবারক আলী,সাধারণ সম্পাদ খুরশিদ আলম শাওন. সিনিয়র সাংবাদিক একে আজাদ. স্কাউট শিক্ষক মমতাজ আলী, পৌরসভার হিসাব রক্ষক শাহজাহান আলী, পৌরসভার স্টাফ ডালিম সহ পৌরসভার অনেকেই উপস্থিত ছিলেন।
উল্লেখ্য পৌরসভায় একযোগে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে ১ হাজার বনজ ফলজ ও ঔষধি গাছের চারা
রোপন করা হচ্ছে বলে পৌর ইঞ্জিনিয়ার জাবেদ আলী বলেন।
এ ধরনের কর্মসূচিকে সচেতন মহল ইতিবাচক হিসেবে দেখছেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইব্রাহিম হোসেন। ফোন নম্বর: 01735936753। Office: বাড়ি #20;রোড #6;ব্লক #ই; মিরপুর#১২; পল্লবী, ঢাকা।