মোঃ শাহজাহান কবির প্রধান,পঞ্চগড় জেলা:
গতকাল সকাল দশটায় পঞ্চগড় জেলার বোদা উপজেলার জামাদার পাড়া গ্রামে রাবেয়া রাজ্জাক হেফজুল কুরআন নূরানী মাদ্রাসায় এলাকাবাসী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ, উলামায়ে কেরাম মাদ্রাসার ছাত্রদের নিয়ে আলহাজ্ব মরহুম আব্দুর রাজ্জাক এর ১২ তম মৃত্যুবার্ষিকী ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।এলাকাবাসী জানান মরহুম আব্দুর রাজ্জাক একজন সৎ ধর্মভীরু ন্যায় প্রান মানুষ ছিলেন।আব্দুর রাজ্জাক এর পরিবারবর্গ অসহায় দুস্থ রোগীদের কথা চিন্তা করে রোগীরা যেন নির্বিঘ্নে সেবা পায় সেজন্য একটি এম্বুলেন্স প্রদান করেন। রাবেয়া রাজ্জাক মাদ্রাসার সভাপতি মোঃ আশরাফুল আলম জানান এরকম সামাজিক কাজে এগিয়ে আসলে দেশ জাতি তথা সমাজের মানুষ অনেক উপকৃত হবে এবং অসহায় গরিব দুস্থ মানুষেরা সঠিক সেবা পাবে। উক্ত দোয়ার অনুষ্ঠানটি পরিচালনা করেন আলহাজ্ব মতিয়ার রহমান মতি দরবেশ সাহেব।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইব্রাহিম হোসেন। ফোন নম্বর: 01735936753। Office: বাড়ি #20;রোড #6;ব্লক #ই; মিরপুর#১২; পল্লবী, ঢাকা।