সাইফুল ইসলাম রামগড়ঃ
জুলাই আগস্টের বিপ্লবের অনুপ্রেরণায় নতুন বাংলাদেশ গড়ার লক্ষে পার্বত্য জেলা খাগড়াছড়ির রামগড়ে" এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এই স্লোগানে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে তারুণ্য র্যালি ও এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রামগড় উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পৌর প্রশাসক মিসেস মমতা আফরিন এর সভাপতিত্বে বুধবার সকাল ১০.৩০ ঘটিকার সময় পৌর সম্মেলন কক্ষে ৩০ ডিসেম্বর থেকে ১৯ জানুয়ারী ২০২৫ পর্যন্ত তারুণ্যের উৎসব উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়।
এসময় সভায় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ সভাপতি হাফেজ আহমেদ ভুইয়া, সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইন উদ্দিন, উপজেলা আইসিটি কর্মকর্তা রেহান উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহাঙ্গীর আলম,প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন রামগড় উপজেলার সকল সরকারি বেসরকারি দপ্তরের পদস্থ কর্মকর্তা, স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সুশীল সমাজের নেতৃবৃন্দ সাংবাদিক বৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইব্রাহিম হোসেন। ফোন নম্বর: 01735936753। Office: বাড়ি #20;রোড #6;ব্লক #ই; মিরপুর#১২; পল্লবী, ঢাকা।