সাইফুল ইসলাম, রামগড়ঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম (পেশাজীবি) সহযোগী সংগঠন জিয়া পরিষদ খাগড়াছড়ির রামগড় উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর ২০২৪) উদযাপন উপলক্ষে সাংগঠনিক ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ ডিসেম্বর ২০২৪ (শুক্রবার) বিকেলে ৫ ঘটিকার সময় উপজেলা জিয়া পরিষদ এর সভাপতি মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রেস ক্লাব সম্মেলন কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এসময় সাংগঠনিক ও প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা জিয়া পরিষদ এর সহ -সভাপতি ও উপজেলা এবং পৌর জিয়া পরিষদ এর সমন্বয়ক মোশাররফ হোসেন, উপজেলা জিয়া পরিষদ এর সিনিয়র সহ সভাপতি ডাঃ আব্দুল মান্নান, সহ সভাপতি মোঃ শাহাজালাল,পৌর জিয়া পরিষদ এর সভাপতি মোঃ কাশেম আলী, উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম, পৌর জিয়া পরিষদের সাধারণ সম্পাদক দিদারুল আলম, উপজেলা জিয়া পরিষদের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সহ উপজেলা ও পৌর জিয়া পরিষদের পদস্থ নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইব্রাহিম হোসেন। ফোন নম্বর: 01735936753। Office: বাড়ি #20;রোড #6;ব্লক #ই; মিরপুর#১২; পল্লবী, ঢাকা।