সোহাগ মিয়া, মাধবপুর প্রতিনিধিঃ
মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে ইমাম খতীব ঐক্য পরিষদের পরিচিতি অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে সৈয়দ সঈদ উদ্দীন হাই স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ্ব মাওলানা শরিফ উদ্দিন নূরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ শাহজাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ০৯নং নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল, ইটাখোলা ফাজিল ডিগ্রী মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আমীর হোসেন, সৈয়দ সঈদ উদ্দীন হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ মিজানুর রহমান, আহলে সুন্নাত ওয়াল জামাতের আহ্বায়ক মাওলানা ইব্রাহীম সিদ্দীকী।
প্রধান অতিথি বক্তব্যে আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ শাহজাহান বলেন, “ইমাম-খতীবগণ আমাদের সমাজের আত্মার পথপ্রদর্শক। তারা শুধু মসজিদে ইমামতি করেন না, বরং সমাজকে সঠিক পথে পরিচালিত করার দায়িত্বও পালন করেন। সমাজ থেকে কুসংস্কার, অন্যায়, দুর্নীতি ও অসামাজিক কার্যকলাপ দূর করতে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আরও আশা প্রকাশ করে বলেন, ইমাম-খতীবদের এই ঐক্য পরিষদ গঠনের মাধ্যমে নোয়াপাড়ার মসজিদসমূহে পারস্পরিক সমন্বয় আরও জোরদার হবে। তারা ইসলামের সঠিক বার্তা মানুষের কাছে পৌঁছে দেবেন, তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখবেন এবং সমাজে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবেন।
এছাড়া ইমাম সাহেবদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ইমাম ও খতিব মুফতি শাহ আলম মাসুমী, মুফতি মোজাম্মিল হক মাসুমীসহ আরও অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিষদের সেক্রেটারি মাওলানা কামরুল হাসান মানিক। দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইব্রাহিম হোসেন। ফোন নম্বর: 01735936753। Office: বাড়ি #20;রোড #6;ব্লক #ই; মিরপুর#১২; পল্লবী, ঢাকা।