লিমন মিয়া, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ২নং পোগলদিঘা ইউনিয়ন বিএনপির আয়োজনে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) বিকেলে বয়ড়া ইসরাইল আহম্মেদ উচ্চ বিদ্যালয় মাঠে জনসভাটি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদুল কবীর তালুকদার শামীম। তিনি তার বক্তব্যে দলের আদর্শ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ মামুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আজিম উদ্দিন আহম্মদ। এছাড়া, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন।
অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জু।
এই জনসভায় দলীয় নেতাকর্মীদের উপস্থিতি এবং উচ্ছ্বাস লক্ষ্য করা যায়, যা স্থানীয় বিএনপির সক্রিয়তা ও জনগণের সমর্থনের প্রতিফলন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইব্রাহিম হোসেন। ফোন নম্বর: 01735936753। Office: বাড়ি #20;রোড #6;ব্লক #ই; মিরপুর#১২; পল্লবী, ঢাকা।